আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মোটরসাইকেলে ঈদ আনন্দ করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঈদ আনন্দ করতে গিয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

নিহত মো. শামীম (১৪) গোপালপুর পৌর শহরের ডুবাইল ঘটকপাড়া গ্রামের মো. আবদুল জলিলের একমাত্র ছেলে সন্তান। শামীম ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো। আহত অপর দুইজন ডুবাইল মধ্যপাড়া গ্রামের মো. আমিনুলের ছেলে মো. উজ্জল মিয়া (১৪) ও গাংগাপাড়া গ্রামের মো. আবদুল আজিজের ছেলে মো. আবদুল্লাহ (১৫)।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে এলাকার এক বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু মিলে বেড়াতে যায়। সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ফেরার পথে পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার শালিজানী বাজার এলাকায় গোপালপুর থেকে ঢাকাগামী একটি বাসের সাথে (গাড়ি নং ঢাকা ১৪৭৭৯৬) মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলের তিন আহত আরোহিকেই টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথেই মো. শামীম মারা যায়। আহত দু’জনের মধ্যে মো. উজ্জল মিয়ার একটি হাত ভেঙ্গে গেলেও মো. আবদুল্লাহর অবস্থা আশংঙ্খাজনক ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে রাত্রি ৮টার দিকে অ্যাম্বুলেন্সযোগে নিহত শামীমের লাশ তার বাড়িতে পৌঁছালে শোকের মাতম সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে শতশত মানুষ নিহত স্কুলছাত্র শামীমকে একনজর দেখার জন্য ভীর জমে।

বাসের ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে ঘাটাইল থানা পুলিশ।


Top
error: Content is protected !!