আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর আয়োজনে আজ মঙ্গলবার পৌরভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌরসচিব মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরমেয়র মো. রকিবুল হক ছানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের যুগ্মআহ্বায়ক মো. সহিদুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক নীহার রঞ্জন সাহা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, মো. হান্নান ভোলা, মো. ইকবাল রশিদ, রনজিৎ কুমার ঘোষ, মো. ফজলুল হক।

অনুষ্ঠানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি কোষাগার থেকে প্রাপ্তির লক্ষে গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য পুত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর সুদৃষ্টি চেয়ে তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, কর্মকর্তা, সাংবাদিক, সুশীলসমাজের নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক অতিথি উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!