আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে চালককে খুন করে সিএনজি ছিনতাই

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে চালককে খুন করে সিএনজি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গিয়েছে। নিহত সিএনজি চালক মামুন (৩৬) কালিহাতী উপজেলার সাতকুড়িয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সকালে গোপালপুর-হেমনগর সড়কের নবগ্রাম পুলিশবক্সের কাছে থেকে খুন হওয়া সিএনজি চালক মামুনের ক্ষতবিক্ষত লাশটি  উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্র থেকে জানা যায়, নিহত মামুন জেলার বাশাইল থানার ময়না গ্রামের মজনুর সিএনজিটি ভাড়ায় চালাতো। গত ১৪ জুন বুধবার বিকালে এলেঙ্গা থেকে যাত্রী নিয়ে গোপালপুরের উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফেরেনি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও মামুনকে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে গোপালপুরের নবগ্রাম পুলিশবক্সের কাছে স্থানীয়রা অপরিচিত একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। গোপালপুর থানার এসআই আশরাফউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল প্রাথমিক সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুর ১২ টার দিকে লাশের পরিবারের লোকজন খবর পেয়ে থানায় এসে লাশটির পরিচয় সনাক্ত করে।

পরে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গোপালপুর থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!