আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে নগদাশিমলায় অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : গোপালপুরে নগদা শিমলা জামাল বাদশা অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল কাদের তালুকদার প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের উদ্বোধন করেন।

নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগ ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহ্আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রান ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক মো. গাউছুল আজম শিমু, ডেপুটি ডাইরেক্টর সফিনুর রহমান সনদ, ডাইরেক্টর ফিনান্স মো. রেজাউল করিম, ডিপটি ডিরেক্টর মো. ইলিয়াস রাজ, শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রূপন চন্দ্র গুহ রায় ও শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আয়নাল হক প্রমূখ।

নগদা শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় হাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম ও জাহাঙ্গীর হোসেনসহ উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!