আজ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কে এম মিঠু, গোপালপুর : বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সহসম্পাদক, এফবিসিসিআই পরিচালক খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বাসকোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও জার্মান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তানভীর হাসান ছোট মনির, পৌরমেয়র রকিবুল হক ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি গোপালপুর শাখার সভাপতি মো. আব্দুল করিম, প্রবীণ শিক্ষক শামছুল হক, মো. আবদুল আজিজ, মো. দেলোয়ার হোসেন, শুকলাল দাস, আব্দুল্লা আল মামুন, জাহিদুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


Top