আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের সৈয়দপুর হাইস্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পন্ড

অবরুদ্ধ শিক্ষক দম্পতিকে চার ঘন্টা পর উদ্ধার করলো পুলিশ

কে এম মিঠু, গোপালপুর : স্বামী সেলিম রেজা গোপালপুর উপজেলার সৈয়দপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আর স্ত্রী ইসরাত জাহান ওই স্কুলের গ্রন্থাগারিক। স্কুল চালানো নিয়ে এ দম্পতির সাথে দীর্ঘ দিনের বিরোধ স্কুলের শিক্ষক, শিক্ষার্র্থী ও অভিভাবকদের। আজ রবিবার ওই স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে স্কুলের এক শিক্ষিকাকে মঞ্চে উঠানো পছন্দ করেননি গ্রন্থাগারিক ইসরাত জাহান। ফলে ওই শিক্ষিকাকে মঞ্চ থেকে নামিয়ে দেন প্রধান শিক্ষক। আপত্তি করেন স্কুলের সিনিয়র শিক্ষক মতিউর রহমান। এতে ক্ষুব্দ হন প্রধান শিক্ষক। তাকে অফিসে ডেকে নিয়ে স্বামী স্ত্রী মিলে শারীরিকভাবে অপদস্ত করেন। এতে মতিউর জ্ঞান হারিয়ে ফেলেন। শিক্ষার্থীরা ঘটনাটি জানতে পেরে শিক্ষক দম্পতির উপর চড়াও হয়। যোগ দেন এলাকাবাসি। অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখে একটানা চার ঘন্টা। খবর পেয়ে থানা পুলিশ অকূস্থলে হাজির হয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানার দারোগা হান্নান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গনপিটুনির হাত থেকে বাঁচানোর জন্য এদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র রকিবুল হক ছানা স্কুলের পরবর্তী মিটিংয়ে এবিষয়ে তদন্ত কওে নিয়মন্ত্রান্তিক ভাবে সিদ্ধান্ত নেয়া হবে এ আশ্বাসে পৌর মেয়রের জিম্মায় ছেড়ে দেয়া হয়। উত্তেজনার প্রেক্ষিতে অনুষ্ঠান পন্ড হওয়ার পর ওই স্কুল বন্ধ ঘোষনা করা হয়।

ঘটনায় এলাকাবাসির তালাবদ্ধ অফিস কক্ষে এলোপাথারীভাবে ইটপাটকেল নিক্ষেপ করলে এসময় স্কুলের এক ছাত্র আহত হলে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফটো ক্যাপশন : পুলিশ আটক শিক্ষক দম্পতিকে ক্ষুব্দ জনতার হাত থেকে উদ্ধার করছে।


Top
error: Content is protected !!