আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ঔষধ ও হোটেল ব্যবসায়ীকে জরিমানা

কে এম মিঠু, গোপালপুর : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় কর্তৃক গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপালপুর পৌরশহরের সূতী কালিবাড়ি বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নাসির স্টোর এবং আফজাল হোসেনের হোটেলকে অস্থাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৪৩ ধারায় প্রত্যেককে ১০০০ হাজার টাকা করে জরিমানা এবং একই এলাকায় শিউলী মেডিকেল হল ও জাকির হোসেন মেডিকেল হলকে মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রয়ের অভিযোগে ৫১ ধারায় প্রত্যেককে ২০০০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন, মো. মাগফুর রহমান, সহকারি পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল এবং মো. মাসূমুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান ম্যাজিস্ট্যাট, গোপালপুর।

অভিযান শেষে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় কর্তৃক বিভিন্ন রকমের লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।


Top
error: Content is protected !!