আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের হেমনগরে আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভা গত মঙ্গলবার শাখারিয়া আইয়ুব চেয়ারম্যানের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহমুদুন নবী রনজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুব। আলোচনায় অংশ নেন, বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মো. আবদুল কাদের তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদিউজ্জামান বদি, আওয়ামী লীগ নেতা বাবুল তালুকদার, খায়রুল ইসলাম, মো. লাল মিয়া, আবদুল আজিজ, শাহাদৎ হোসেন, সোমেশ খান, মাছুদ খান, মাহবুব হোসেন টুটুল প্রমুখ।

বক্তারা ইউপি চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুবের দলীয় বহিষ্কার প্রত্যাহার করে দলে ফিরিয়ে আনার জোর দাবি জানান।

প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।


Top
error: Content is protected !!