আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে উপজেলা কাব ক্যাম্পুরী শুরু

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস গোপালপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেলে স্থানীয় সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপি কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। কর্মসূচির প্রথম দিনে শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বিথী, উপজেলা স্কাউটস সম্পাদক বদিউজ্জামান শিকদার ও স্কাউট ব্যক্তিত্ব অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীসহ অন্যান্য স্কাউট ব্যক্তিবর্গ।

৩য় উপজেলা কাব ক্যাম্পুরী রবিবার ২২ জানুয়ারি মহাতাবু জলসা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।


Top
error: Content is protected !!