আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে খন্দকার শাহজাহানের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট সমাজ সেবক, সামাজিক সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত খন্দকার শাহজাহানের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

স্থানীয় পৌরমুকুল একাডেমী প্রাঙ্গনে ৩১ ডিসেম্বর শনিবার বিকেলে খন্দকার শাহজাহান স্মৃতি সংসদের উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণমূলক আলোচনায় অংশনেন, সাবেক পৌর মেয়র অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, গোপালপুর হাজী কল্যাণ পরিষদের সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল হাকিম নূরী, পৌরমুকুল একাডেমীর অধ্যক্ষ মীর আব্দুর রহীম, পরিচালক খন্দকার রুহুল আমিন, সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংবাদিক কে এম মিঠু, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রায়হান বাপন, আবু তাহের, মহিউদ্দিন মুক্তা, এনামুল হক চৌধুরী হিমেল, কাজী লিয়াকত, সাংস্কৃতিক সংগঠন মেঠোপথ সম্পাদক শাহানুর আহাম্মেদ সোহাগ ও খন্দকার শরীফ প্রমুখ।


Top
error: Content is protected !!