আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

কে এম মিঠু, গোপালপুর :

গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে মুক্তিযোদ্ধা লাঞ্জিত হওয়ার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। গত শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিচার দাবি করা হয়। থানায় দায়ের করা মামলার বরাত দিয়ে লিখিত অভিযোগ পাঠ করে বলা হয়, গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের টোলাজান গ্রামের বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান জমি সংক্রান্ত বিরোধ নিরসনের জন্য গত ৮ নভেম্বর গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সালিশী বৈঠক বসেন। তার সাথে অনেক গণ্যমাণ্য মাতব্বরগনও ছিলেন। বিষয়টি মিমাংসার এক পর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে আওয়ামীলীগের কর্মী ও সমর্থক আমীর, কামাল ও কদ্দুসের নেতৃত্বে ৮/৯ সন্ত্রাসী হামলা সালিশী বৈঠকে হামলা চালায়। তারা মুক্তিযোদ্ধা হাবিবুর ও তার পুত্র মিলনসহ তিনজনকে বেদম পিটুনি দেয়। তাদের নিকট থেকে নগদ টাকা পয়সাও ছিনিয়ে নেয়। আহতদের গোপালপুর হাসপাতালে ভর্তিতে বাধা দেয় সন্ত্রাসীরা। এমতাবস্থায় প্রাণের ভয়ে তারা মধুপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নেয়। গত ১১ নভেম্বর আট জনকে আসামী করে গোপালপুর থানায় মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা হাবিবুর। কিন্তু আসামীদের গ্রেফতারে টালবাহানা করে। আওয়ামীলীগের এক সাবেক নেতা ও জনপ্রতিনিধির প্রশ্রয়ে থাকায় পুলিশ এদের গ্রেফতার করছেনা বলে মুক্তিযোদ্ধাদের অভিযোগ। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমলসহ সকল ইউনিয়ন কমান্ডারগন।


Top
error: Content is protected !!