আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে কন্যাশিশুর বিবাহ, বাস্তবতা ও করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :

দি হাঙ্গার প্রজেক্ট ও গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কন্যাশিশুর বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্যে কন্যাশিশুর বিবাহ, বাস্তবতা ও করনীয় শীর্ষক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসূমুর রহমান’র সভাপতিত্ব আলোচনায় অংশ গ্রহন করেন, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, নগদাশিমলা ইউপি চেয়ারম্যান আবুল কালাম জুরাত, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি অমূল্য চন্দ্র বৈদ্য, টাঙ্গাইল জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ মো. আব্দুল আওয়াল তরফদার ও শামসুল হক মাস্টার প্রমূখ।

আলোচনা সভায় পাড়া-মহল্লায় কমিটি গঠন করে ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ এবং গোপালপুরকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষনা করার প্রস্তাব করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!