আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


আগামীকাল শুক্রবার গোপালপুরের মাহমুদপুর গনহত্যা দিবস

শহীদ ২৩জন, আহত ৮৫, অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়

lib16

ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ের

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :

আগামীকাল শুক্রবার ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর-পানকাতা গনহত্যা দিবস। ৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী রাজাকার ও আলবদরদের নিয়ে মাহমুদপুর গ্রামে হামলা চালায়। বঙ্গবন্ধুর সহচর ও এমএনএ হাতেম আলী তালুকদারের বাড়িতে অগ্নিসংযোগ করে। শুরু করে লুটপাট ও  অগ্নিসংযোগ। হানাদাররা চাতুটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছলে মাহমুদপুর গ্রামের বটতলায় কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার আশরাফ হোসেন হুমাযূন বেঙ্গলের নের্তৃত্বে মুক্তিযোদ্ধারা রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়। একপর্যায়ে রসদ ফুারিয়ে যাওয়ায় মুক্তিযোদ্ধারা পিছু হটে। এরপর হানাদাররা শতাধিক নিরীহ মানুষকে আটক করে পানকাতা গ্রামের ঈদগাঁহ মাঠে ব্রাশ ফায়ার করে। এতে ২৩ জন শহীদ এবং অবশিষ্টরা গুরুত্বর আহত হয়। পঙ্গু হয়ে অনেকেই এখনো বেঁচে রয়েছেন। কখনো সরকারি সাহায্য পাননি।

দিবসটি স্মরণ উপলক্ষে পানকাতা হাইস্কুল মাঠে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


Top
error: Content is protected !!