আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক নিহত

নিজস্ব সংবাদদাতা :

%e0%a6%ae%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be

টাঙ্গাইলের গোপালপুরে গতকাল বুধবার বিকেলে হেমনগর ইউনিয়নের শিমলা পাড়ায় একটি পিকআপকে সাইড দেওয়ার সময় কুকুরের সাথে অটোভ্যান লেগে সড়ক দূর্ঘটনায় বাবুল ভাড়ারি (৪০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।

নিহত অটোভ্যান চালক বাবুল ভাড়ারি হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের মৃত আসর আলির পুত্র।

জানা যায়, নিহত বাবুল ভাড়ারি দীর্ঘদিন যাবৎ অটোভ্যান চালিয়ে সংসার পরিচালিত করে আসছে। গতকাল ঈদের দ্বিতীয় দিন নলিন বাজারে যাওয়ার জন্য যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে শিমলা পাড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে সাইড দেওয়ার সময় কুকুরের সাথে অটোভ্যান লেগে ভ্যানটি খাদে পড়ে যায়। চালক ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল ঘটনার সততা স্বীকার করে জানান, নিহত ও তার পরিবারের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের লিখিত সুপারিশে লাশ মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পরে নিহতের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, ঈদের দিন বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় শ্রী নীলকমল চন্দ্রবর্মন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র ও নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গোয়ালপাড়ার শ্রী বাচ্চু চন্দ্র বর্মনের ছেলে।


Top
error: Content is protected !!