আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

কে এম মিঠু, গোপালপুর :

Photo-Gopalpur-Tangail-26.07 (2)
টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক চিহ্নিত ডাকাতকে আটক করেছে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জলিল জানান, উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামের মৃত সাহার আলীর ছেলে মো. আনসার আলী ওরফে আসর ডাকাত (৪০) কে আজ ভোর রাতে পৌর শহরের চরপাড়া সুন্দর রোড থেকে থানা পুলিশের একটি দল আটক করে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় দুইজন পুলিশ সদস্যকে আহত করে সে পালানোর চেষ্টা করে। আসর ডাকাতের বিরুদ্ধে গোপালপুর থানায় একটি হত্যা মামলাসহ চারটি চুরির মামলা রয়েছে। সে শহরের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও সঙ্গবদ্ধ দল নিয়ে ডাকাতি করতো। কিছুদিন আগে আসর ডাকাতকে আটক করতে গেলে গোপালপুর থানার তৎকালীন এসআই সুজনকে আহত করে সে পালিয়ে যায়। তার বিরুদ্ধে আরও দুটি মামলার প্রস্তুতি চলছে।

Photo-Gopalpur-Tangail-26.07 (1)


Top
error: Content is protected !!