আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে তিন মাদক ব্যবসায়ীর দুই বছর করে কারাদন্ড

কে এম মিঠু :

Photo-Gopalpur-Tangail-12.07 (2)
টাঙ্গাইলের গোপালপুরে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে তিন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আজ বুধবার তিনটি পৃথক অভিযান চালিয়ে পৌরসভার নন্দনপুর মহল্লার মৃত মকবুল হোসেনের পুত্র শামসুল হক, উত্তর গোপালপুর গ্রামের ইসমাঈল হোসেনের পুত্র নজরুল ইসলাম এবং ভেঙ্গুলা গ্রামের মৃত বুজরক আলীর স্ত্রী মফিদুল বেগমকে প্রায় ৫ কেজি গাজা ও বিপুল পরিমান নেশাদ্রব্যসহ গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. মাসুমূর রহমানের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে দুই বছরে কারাদন্ড দেয়া হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!