আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে পিস্তলসহ চিহ্ণিত সন্ত্রাসীকে আটক করলো জনতা

স্ত্রীকে না পেয়ে ভাইকে পিটুনি

Desktop

 নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে স্ত্রীকে না পেয়ে ভায়রা ভাইয়ের বাড়িতে হামলা ও মারপিটের অভিযোগে এক সন্ত্রাসীকে পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গোপালপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল জলিল জানান, উপজেলার কড়িয়াটা গ্রামের হাবিবুর রহমানের পুত্র চিহ্ণিত সন্ত্রাসী মো. জলিল (৩০) স্ত্রী নাহারকে মারপিট করে একমাস আগে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত সোমবার রাতে জলিল স্ত্রীকে জোর করে ফিরিয়ে নেয়ার জন্য ভায়রাভাই নিয়ামতপুর গ্রামের নায়েব আলীর বাড়িতে গিয়ে চড়াও হয়। বুকে পিস্তল ঠেকিয়ে নায়েব আলীকে মারপিট শুরু করলে ডাকচিৎকারে পড়শিরা এগিয়ে আসে এবং ধাওয়া দিয়ে পিস্তলসহ জলিলকে আটক করে। জনতার প্রহারে আহত জলিলকে পুলিশী পাহারায় গোপালপুর হাসপাতালে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার টাঙ্গাইল জেলহাজতে প্রেরন করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। মামলা নং-২০।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!