আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরের নিখিলকে হত্যার দায় স্বীকার আইএসের : সাইট

1462027393

টাঙ্গাইলের গোপালপুরে নিখিল চন্দ্র জোয়ার্দারকে কুপিয়ে হত্যার দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। টুইইটারে সাইট জানিয়েছে, হযরত মোহাম্মদ (স.) কে অবমাননা করায় নিখিলকে হত্যা করেছে আইএস।

শনিবার সকালে পৌরসভার পাকুটিয়া-সূতিকালিবাড়ি সড়কের ডুবাইল মাদরাসার অদূরে নিজ কর্মস্থলের সামনে নিখিল চন্দ্র জোয়ার্দারকে হত্যা করে একদল দুর্বৃত্ত। নিহত নিখিল পেশায় দর্জি ছিলেন।

এলাকাবাসীও ধারনা করছে নিখিল উগ্রপন্থীদের হাতে খুন হয়ে থাকতে পারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে নিখিল বাড়ির নিকটস্থ নিজ টেইলার্সে বসে পোশাক নির্মাণের কাজ করছিলেন। এ সময়ে পূর্বদিক থেকে মোটরসাইকেলে করে তিন যুবক টেইলার্সের সামনে এসে নিখিলকে বাইরে আসতে বলে। তাদের কাছাকাছি আসতেই মোটরসাইকেল আরোহী অপর দুই যুবক ব্যাগ থেকে ছুরি বের করে তাকে কোপাতে থাকে। যুবকরা তার বুকে, ঘাড়ে ও মাথায় ৭/৮টি কোপ দেয়। মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে করে সূতিকালিবাড়ির দিকে চলে যায়।

দুই বছর আগে মহানবীকে নিয়ে কটূক্তি করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে অপদস্থ করেছিল। পরে পুলিশ নিখিলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। তিন মাস জেল-হাজতে থাকার পর জামিনে বেরিয়ে এসেছিল নিখিল।

সূত্র : ইত্তেফাক


Top
error: Content is protected !!