আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা

নিজস্ব সংবাদদাতা :

rape-sbd24.com_24509উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রথমে ধর্ষণ এবং পরে গর্ভপাত ঘটানোর অভিযোগে প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আসামী করে গোপালপুর থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

ওসি মুহাম্মদ আব্দুল জলিল জানান, আজগড়া গ্রামের দিনমজুর আসলাম মিয়ার অষ্টম শ্রেণীতে পড়ুয়া কণ্যা তিন মাস আগে পড়শির বাড়িতে টিভি দেখতে গিয়ে সেনেরচর শাহসুফি আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা মাজহারুল ইসলাম বাবলুর দ্বারা ধর্ষিতা হয়। তিন মাসের ব্যবধানে গর্ভধারনের লক্ষন প্রকাশ পেলে ওই ছাত্রী তার বাবা মাকে ঘটনা খুলে বলে। বিপদ আঁচ করে শিক্ষক মাজহারুল ওই ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে ওষুধ সেবন করিয়ে গর্ভপাত ঘটায়। ভিক্টিমের বাবা-মা এ ঘটনা মেয়ের স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীনকে জানালে তিনি টাকার বিনিময়ে ঘটনা মিমাংসার চাপ দেন। রাজি না হলে প্রানণাশের হুমকি দেন প্রধান শিক্ষক।

গত বুধবার রাতে গোপালপুর থানা পুলিশ জিম্মি করে রাখা স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিৎিসার জন্য গোপালপুর হাসপাতালে পাঠায়। তদন্তকারি দারোগা জানান, মামলার মুল আসামী মাজহারুল। তবে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে আজগড়া নিন্মমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীনকেও আসামি করা হয়েছে। ভিক্টিমের মেডিক্যাল পরীক্ষার জন্য গত মঙ্গলবার টাঙ্গাইল পাঠানো হয়েছে।


Top
error: Content is protected !!