আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


জনপ্রিয় শিল্পী শাহিন খানের ‘আনকোরা’ এখন বাজারে

নিজস্ব প্রতিবেদক :

10001400_574968479329382_4691537227737636790_nগোপালপুরের সন্তান চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা ও বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী শাহিন খানের একক অ্যালবাম ‘আনকোরা’ আজ থেকে বাজারে পাওয়া যাচ্ছে।
‘ছোট বেলা থেকেই সারাক্ষণ গুন গুন করে গান গাইতাম কিন্তু কেন যেন কাউকে গান শোনাতে চাইতাম না। প্রথম বারের মতো শ্রোতাদের সঙ্গে বড় করে পরিচয় হয় চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২ রানার আপ হওয়ার ভেতর দিয়ে। বাবা ছিল একজন লোকগানের শিল্পী। তাই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল গান করার। সেই স্বপ্ন থেকেই ‘আনকোরা’ অ্যালবাম করার প্রয়াস জানালেন কণ্ঠশিল্পী শাহিন খান।
বাংলা নববর্ষের আনন্দকে সবার সাথে ভাগ করে নিতে ‘আনকোরা’ অ্যালবামটি নিয়ে এসেছে ভিন্ন আঙ্গিকের শ্রুতিমধুর কিছু গান। জি সিরিজের ব্যানারে এই অ্যালবামে ৬টি ডুয়েট ও ৪টি একক গান- ভালোবাসি আজো, ছাড়বোনা, জনম গেল ভুলে ভুলে, সব চাওয়া, মায়া, মেঘেদের সঙ্গে চলো, কে ভরালো প্রেমের সাগর, কতটা যে, তুমি বলো এবং তোমার ঠিকানা শিরোনামে ১০টি গান রয়েছে। ডুয়েট গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- নির্ঝর, স্মরণ, বৃষ্টি, তনিমা ও চৈতি। অ্যালবামের সবগুলো গানের গীতিকার এন আই শুভ এবং সুর ও সঙ্গীত আয়োজন করেছেন সচি সামস। শিল্পী শাহিন খান সম্প্রতি মিক্সড অ্যালবাম, সিনেমায় প্লে-ব্যাক এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


Top
error: Content is protected !!