আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের নব-নির্বাচিত পৌর মেয়রকে গণ সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা :

News-Gopalpur-Tangail 23.01.2016

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. রকিবুল হক ছানাকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌরসভার সর্বস্তরের জনগণের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংবর্ধিত গোপালপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো. রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সোবাহান তুলা, সাবেক কমান্ডার আব্দুল কাদের তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, আব্দুল জব্বার সরকার, শহর আওয়ামী লীগের ষবাপতি এস এম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আশরাফুজ্জামান আজাদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদ, ছাত্রলীগ গোপালপুর কলেজ শাখার সভাপতি নূর নবী সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম।


Top
error: Content is protected !!