আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকের প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা :

Photo-Gopalpur 22.12.2015 (1)

নৌকা প্রতীকের সমর্থক সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুমের উপর হামলাকারিদের শাস্তি এবং আচরণ বিধি লংঘনের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকালে নৌকা প্রতীকের কর্মীরা পুরাতন পৌরসভা চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করে। পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন এবং আওয়ামীলীগের মেয়র প্রার্থী রকিবুল হক ছানাসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। বক্তারা অভিযোগ করেন, বিএনপি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং পরিকল্পিতভাবে দাঙ্গাহাঙ্গামা ঘটিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্টের পায়তারা করছে। তারা কাউন্সিলর মাসুমের উপর হামলাকারিদের গ্রেফতারের দাবি জানান।


Top
error: Content is protected !!