আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর পৌর নির্বাচন; বিএনপির কর্মী সমাবেশে হামলা, প্রতিবাদে আওয়ামী সমর্থককে মারপিট বিএনপির

 

নিজস্ব সংবাদদাতা :

Photo-20.12.2015 (3)

আজ রবিবার বিকালে পৌর নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেলের কর্মী সমাবেশে হামলা ও ভাংচুর হয়। ইটপাটকেলের আঘাতে ৪জন আহত হন। উপজেলা বিএনপি জানান, বিকাল ৫টায় পালপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত তাদের সমাবেশে নৌকা মার্কার শ্লোগান দিয়ে একদল নৌকা সমর্থক হামলা চালায়। অপরদিকে আওয়ামীলীগ অভিযোগ করে, নৌকার প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী কর্মী এবং সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুমের উপর কোনাবাড়ি বাজারে হামলা চালায় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেলসহ বিএনপির সন্ত্রাসীরা। তাকে গোপালপুর হাসপাতালে ভর্তি করানো হয়। হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল ৩টায় পুরাতন পৌর ভবনের সামনে নৌকার সমর্থকরা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। ওসি তদন্ত জানান, কিছু গোলমাল হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।


Top
error: Content is protected !!