আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর পৌরসভা নির্বাচন; নৌকার কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥

Photo-Gopalpur-17-12-2015 (3)আসন্ন টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. রকিবুল হক ছানার পক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ সকালে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা নৌকা মার্কার খন্ড খন্ড মিছিল স্বাধীনতা কমপ্লেক্সে এসে উপস্থিত হয়। কর্মী সভায় উপজেলা আওয়ামীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসাধারন সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি। বিশেষ হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আনছারী, জেলা আওয়ামীলীগ নেতা তানভীর আহমেদ ছোট মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, মরিয়ম আক্তার মুক্তা, আওয়ামীলীগের সাবেক সভাপতি এম হোসেন আলী, ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মঞ্জুরুল হক ফরিদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতেৃবৃন্দ।


Top
error: Content is protected !!