আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে প্রয়াত মেয়রপ্রার্থী ও যুবলীগ নেতা এনামুল হকের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :

Gopalpur-Tangail-Photo-07.12.2015 (2)

আসন্ন পৌর নির্বাচনে গোপালপুর পৌর সভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক প্রয়াত মো. এনামুল হকের আত্মার মাগফিরাত কামনা করে আজ সোমবার বাদ আসর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সম্পাদক আব্দুল লতিফ সিটি, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মো: বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মঞ্জুরুল হক ফরিদসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


Top