আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুর পৌরসভা নির্বাচন; মনোনয়ন বাছাইয়ে বাদ পড়লেন স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক

 

নিজস্ব সংবাদদাতা :

Anamul Haque

আগামী ৩০ ডিসেম্বর গোপালপুর পৌরসভা নির্বাচনে অংশ গ্রহনের জন্য মেয়র ও কাউন্সিলর পদে দাখিল হওয়া মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে বাদ পড়লেন মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মো. এনামুল হক।

গোপালপুর উপজেলা নির্বাচন অফিসার মো. শামছুল হুদা জানান, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হকের সমর্থনকারী ভোটারের স্বাক্ষর গড়মিল হওয়ায় তিনি যাচাইবাছাইয়ে বাদ পড়েন। তার সমর্থনকারী ভোটারের স্বাক্ষর না দিয়ে সমর্থনকারীর মায়ের স্বাক্ষর দেয়া হয়।

গোপালপুর পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে ১২ জন সংরক্ষিত মহিলা আসন ও ৪২ জন কাউন্সিলর পদে ও ৬ জন মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহন করবেন। মেয়র প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক রকিবুল হক ছানা, উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, স¦তন্ত্র প্রার্থী গোপালপুর শিল্প ও বনিক সমিতির সাবেক সভাপতি মো. বেলায়াত হোসেন, যুবলীগ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদ, জাতীয় সমাজন্ত্রান্তীক দল জাসদ (ইনু) থেকে গোপালপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জুলহাস উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দল থেকে গোপালপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস আলী।

 


Top