আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মাদার তেরেসা স্মৃতি পদক পাচ্ছেন গোপালপুর পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম

11013583_1614358632185996_1461019954454462446_n

নিজস্ব সংবাদদাতা :
মাদার তেরেসা স্মৃতি পদক পাচ্ছেন টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম।
বাঙ্গালীর মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ও সুস্থ ধারা সংস্কৃতি বিকাশে ’বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশন’ কর্তৃক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি সরুপ তিনি এ সম্মাননা স্মৃতি পদক পাচ্ছেন।
আগামী ৮ সেপ্টেম্বর, বিকাল ৫.০০ টায় ঢাকা মৈত্রী মিলনায়তনে মাদার তেরেসা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পদক ও সনদ প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমাযুন, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ভাষাসৈনিক রেজাউল করিম, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সহ-সম্পাদক ও বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ হাসিবুর রহমান মানিক প্রমূখ।


Top
error: Content is protected !!