আজ || সোমবার, ০১ Jun ২০২৬
শিরোনাম :
 


গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগার এর বৃত্তি প্রদান

Gopalpur-Public Club- Photo-16.08.2015নিজস্ব সংবাদদাতা:

টাঙ্গাইলের গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগার এর উদ্যোগে আজ ১৬ আগস্ট রবিবার দুপুরে ক্লাব প্রাঙ্গনে বার্ষিক বৃত্তি প্রদান ও সনদ বিতরণ ২০১৫ অনুষ্টিত হয়।

ক্লাবের সভাপতি আব্দুল কাদের তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান ও অত্র বৃত্তি প্রদানের পৃষ্ঠপোষক ইউনুছ ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম। ক্লাবের সমাজকল্যান সম্পাদক শাহজাহান আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আবু হানিফ কিসলু, গোপালপুর কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বেসরকারী সংস্থা ফ্রাইডে এর মহাসচিব খন্দকার রুহুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, আতিকুর রহমান ও নিলুফা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠানে চতুর্থ শ্রেণির  ৫৪ জন ও নবম শ্রেণির ৩৬জন কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি হিসেবে নগদ টাকা ও সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৯৩৭ সালে স্থাপিত প্রাচীন এ সংস্থাটি ১৯৭৪ সাল থেকে বৃত্তি প্রদান করে আসছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!