আজ || সোমবার, ০১ Jun ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরে অটিস্টিক বিষয়ক কর্মশালা

Photo-Gopalpur-Tangail 16.06.2015

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা মন্ত্রনালয়ের অটিস্টিক একাডেমি স্থাপন প্রকল্পের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় দিনব্যাপি এক কর্মশালা আজ মঙ্গলবার গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম খাসনবিশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!