আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ঝড়ে লণ্ডভণ্ড তিন গ্রাম

Photo-Gopalpur-Tangail 11-05-2015 (1)

নিজস্ব প্রতিবেদক:

মাত্র দু’মিনিটের ঝড়ে আজ সোমবার ভোরে টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের বাখুরিয়াবাড়ি, সিকদারআটা ও বসুবাড়ি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। উড়িয়ে নিয়ে গেছে কয়েকটি টিনের ঘরসহ বিভিন্ন আসবাবপত্র। ভেঙ্গে গেছে বাখুরিয়াবাড়ি দক্ষিনপাড়া নির্মানাধীন মসজিদসহ তিনশতাধিক গাছপালা।
বাখুরিয়াবাড়ি গ্রামের বাসিন্দা গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জানান, ’আজ ভোর বেলা আচমকা দু’মিনিটের কালবৈশাখী ঝড় জমিতে থাকা পাকা ধানের ক্ষতিসহ বেশকিছু বাড়িঘড় তছনছ হয়ে গেছে’। ভেঙ্গে যাওয়া মসজিদটি অবিলম্বে সংস্কার করে মুসুল্লিদে নামাজ আদায় অব্যহৃত রাখতে সকলের দৃষ্টি কামনা করেছেন মসজিদ কমিটি।
গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার প্রতিবেদককে জানান, বেশি ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রসাশনের মাধ্যমে আমরা অবশ্যই সহযোগিতা দেবো। ইতোমধ্যে আমরা ক্ষতিগ্রস্থ পরিবারে তালিকা তৈয়ার কাজ শুরু করেছি।


Top
error: Content is protected !!