আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ঘাটাইলে ৩শতাধিক গবাদি পশুকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

News  Photo. Gopalpur-Tangail.20-01-15

নিজস্ব প্রতিবেদক:
সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট (সিপিএইচডি)’র অর্থায়নে আজ মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার টেপিকুশারিয়া গ্রামে ৩শতাধিক গবাদি পশুকে দিনব্যাপী বিনামূল্যে পশু চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
উপজেলার সন্ধানপুর ইউনিয়নের টেপিকুশারিয়া দিনব্যাপী বিনামূল্যে পশু চিকিৎসা ও ওষুধ বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের বৃহত্তর ময়মনসিংহ সাংগঠনিক বিভাগীয় প্রধান সমন্বয়কারী মো. আব্দুল আজিজ খান অটলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মো. মিজানুর রহমানসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা ৩০০শতাধিক গবাদি পশুকে বিনামূল্যে এ্যনথ্রাক্সের ভ্যকসিন ও ভিটামিন ইনজেকশন পুশ করা হয় এবং শতাধিক গরুর বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র ও কৃমিনাশক ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রসঙ্গত, সংগঠনটি গত ২বছর যাবৎ সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছে।


Top
error: Content is protected !!