আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ২য় টাঙ্গাইল জেলা রোভার মুট ২০১৪ ও বিদ্যুৎ বিষয়ক মেটকোর্স শুরু

Photo 18.12.2014 (3)

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রোভার স্কাউটস এর ৫দিন ব্যাপী ২য় টাঙ্গাইল রোভার মুট ২০১৪ ও বিদ্যুৎ বিষয়ক মেটকোর্স এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ১৮ডিসেম্বর বৃহস্পতিবার গোপালপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাননীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক, গোপালপুর উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (প্রোগাম) মো. রফিকুল ইসলাম খান, রোভার অঞ্চলের সম্পাদক মো: মনিরুজ্জামান, গোপালপুর কলেজের অধ্যক্ষ মো: আনোয়ারুল ইসলাম আকন্দ, সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল), মো: আবুল হাসনাত, কমিশনার ওমুট চীপ অধ্যক্ষ খন্দকার করিম শহীদ, সম্পাদক ও মুট সচিব মো: নজরল ইসলাম খান, গোপালপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
এ রোভার মুটে টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি বয়েজ এবং ৬টি গার্লস রোভার দল অংশগ্রহণ করছে।


Top
error: Content is protected !!