আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

Joeyti Poto-02 copy

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে বেগম রোকেয়ার কর্মময় জীবনের উপর আলোচনা ও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধিত করা হয়।
এছাড়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবউল আলম খাসনবিশ, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, নারী নেত্রী শামীমা ইয়াসমিন ঝর্ণা, আনজু আনোয়ারা ময়না, সংবর্ধিত ৫জয়িতা রুমা খাতুন, মোছা. সোনাভানু, কল্পনা রাণী দেব, শেফালি বেগম, আশিকা খাতুন অংশ নেন।

Joeyti Poto-03 copy

জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় সংবর্ধিত ৫জয়িতা রুমা খাতুন, মোছা. সোনাভানু, কল্পনা রাণী দেব, শেফালি বেগম, আশিকা খাতুন।
ফটো ও ক্যাপশন : কে এম মিঠু


Top
error: Content is protected !!