আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


ক্রসফায়ারের আশঙ্কায় ‘আগাম’ ক্ষমা চাইলেন শামীম ওসমান

shamim1

নারায়ণগঞ্জ-৪ আসনের ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমান সবার কাছে ‘আগাম’ ক্ষমা চেয়ে নিয়েছেন। গুলিতে তাঁর মৃত্যু হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি সবার কাছে ক্ষমা চান।

আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের সদ্য প্রয়াত জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ওপর শোক প্রস্তাবের আলোচনায় তিনি আগাম ক্ষমা চান।
শামীম ওসমান বলেন, আল্লাহর রহমত যাঁদের ওপর আছে তারাই এই সংসদে এসেছেন। তিনি বলেন, তিনি বোমা হামলায় মরেননি; ‘এক্সটেনশন লাইফে’ আছেন।
শামীম বলেন, ‘আমি কীভাবে মরব জানি না। গুলিতে, না স্বাভাবিক মৃত্যু হবে, জানি না। জানি না কী হয়। তাই সবার কাছে আগাম ক্ষমা চাই।’


Top