আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


২ লাখ ১৬ হাজার হীরায় ঢাকা রিয়ান্না

হীরায় খচিত পোশাকে রিয়ান্না

হীরায় খচিত পোশাকে রিয়ান্না
কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনারস অব আমেরিকান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফ্যাশন আইকন পুরস্কারটি জিতলেন গায়িকা-অভিনেত্রী রিয়ান্না। তিনি যে পুরস্কারটির জন্য পুরোপুরি যোগ্য, সাজগোজে সেটারও প্রমাণ দিলেন এই অনুষ্ঠানে।

চোখ ধাঁধিয়ে দেওয়া একটি পোশাকে সেজে এসেছিলেন এই ২৬ বছর বয়সী। পোশাকটি ডিজাইন করেছেন অ্যাডাম সেলম্যান। চমকপ্রদ ব্যাপার হলো, পোশাকটি ২ লাখ ১৬ হাজার হীরায় খচিত।

পোশাকটি এমনই পিনপিনে যে রিয়ান্নার শরীরের প্রতিটি বাক কারও চোখ এড়ায়নি। পুরো পিঠ খোলা, বুকে কোনো অন্তর্বাস নেই, উজ্জ্বল ও স্বচ্ছ পোশাকটিতে তাকে অসাধারণ লাগছিল।

পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় একটি হিজাবও পরেছিলেন রিয়ান্না। আর স্মোকি সাজ দিয়েছিলেন চোখে, মুখে ছিল খুবই হাল্কা মেকআপ। এই জমকালো সাজগোজে যখন তিনি আলোর মাঝে এলেন, পোশাকের চাকচিক্য আরও বেড়ে গেল। স্বাভাবিকভাবেই হীরাগুলোও করছিল জ্বলজ্বল।

আলোকচিত্রীদের সামনে দাঁড়াতেই হয়তো পশমযুক্ত একটি স্কার্ফ ব্যবহার করেছিলেন রিয়ান্না। তবে উত্তেজক পোশাক হলেও তাকে দেখে কেউ কটুক্তি করতে পারেনি। বরং সবার চোখ ও মন দুটোই কেড়েছেন মার্কিন এই পপতারকা।


Top