আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


রামপালে প্রতিবন্ধী এক ভিক্ষুককে কুপিয়ে হত্যা

বাগেরহাটের রামপালে আব্দুল খালেক (৫০) নামের এক প্রতিবন্ধী ভিক্ষুককে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ সন্যাসী গ্রামে ওই প্রতিবন্ধীর বাড়িতে ঢুকে তাকে  এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত প্রতিবন্ধী আব্দুল খালেক রামপাল উপজেলার দক্ষিণ সন্যাসী গ্রামের আহম্মেদ আলীর ছেলে। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, প্রতিবেশী মোকাম্মেল শেখের মাদকাসক্ত ছেলে জাহিদ শেখ (২৮) হঠাৎ করে শুক্রবার রাতে প্রতিবন্ধী আব্দুল খালেকের বাড়িতে যান এবং ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করেন। এ সময় খালেকের ছেলে সুর্য এগিয়ে গেলে পালিয়ে যায় জাহিদ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে।


Top