আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


নূর হোসেনকে ধরতে ইন্টারপোলের রেড ওয়ারেন্ট

image_89414.interpol_bg_545416702

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ধরতে রেড ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
ফ্রান্সভিত্তিক এ প্রতিষ্ঠানটি আজ মঙ্গলবার বিকেলে তাদের ওয়ানটেড পারসনের রেড ওয়ারেন্ট পাতায় নূর হোসেনের নাম যুক্ত করে। এর আগে রেড ওয়ারেন্টভুক্ত করতে গত ২২ মে পুলিশ সদর দফতরকে চিঠি দেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। পরে পুলিশ সদর দফতর রেড ওয়ারেন্টের জন্য ইন্টারপোলকে চিঠি দেয়। নূর হোসেন বর্তমানে ভারতে পালিয়ে আছেন নিশ্চিত হয়েছে র‌্যাব।
ওয়ারেন্ট পাতায় নূর হোসেনের জন্মতারিখ দেওয়া হয়েছে ১৯৬০ সালের ১০ জানুয়ারি। জন্মস্থান নারায়ণগঞ্জ। উচ্চতা ১ দশমিক ৬১ মিটার। ওজন ৬২ কেজি। চুল রঙিন। তার বিরুদ্ধে খুন, অপহরণ, গুম, অপরাধে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
এ নিয়ে দ্বিতীয় বারের মত নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট ইস্যু করল ইন্টারপোল।
এর আগে পলাতক অবস্থায় ২০০৭ সালের ১২ এপ্রিল নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ান্টে জারি করেছিল ইন্টারপোল। তখন ইন্টারপোল তাদের নিজস্ব ওয়েব সাইটে নূর হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস, বিস্ফোরক ও প্রাণনাশের হুমকিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়।
২০০৯ সালের মাঝামাঝি সময়ে নূর হোসেনকে ত্যাগী আওয়ামী লীগ নেতা উল্লেখ করে একটি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুলকে একটি চিঠি দেন প্রধানমন্ত্রীর সংস্থাপন উপদেষ্টা এইচ টি ইমাম। ২০১১ সালের মার্চে ইন্টারপোল সে ওয়ারেন্ট তুলে নেয়।


Top