আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


তদন্ত ও প্রকল্পটির বাস্তবায়ন একসঙ্গে চলবে: অর্থমন্ত্রী

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত এবং এর নির্মাণ কাজ এক সঙ্গে চলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশ্ব ব্যাংক সম্মতি দিয়েছে বলে জানান তিনি।

বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর রোববার সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী। তবে এর কয়েক ঘণ্টা আগে ঢাকায় সংস্থাটির আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বলেছেন, অর্থছাড়ের বিষয়টি জড়িতদের বিরুদ্ধে দুদকের ব্যবস্থা নেওয়ার ওপর নির্ভর করবে।

অর্থমন্ত্রী বলেন, “যে অভিযোগ উঠেছে, দুদক এখন তার অনুসন্ধান করছে। ওই অভিযোগের যথাযথ প্রমাণ পাওয়া গেলে তদন্ত শুরু হবে। তদন্ত ও প্রকল্পটির বাস্তবায়ন একসঙ্গে চলবে। আমরা দুই পক্ষই এ বিষয়ে একমত হয়েছি।”

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণ করতে বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ দলটি রোববার বিকেল ৩টার দিকে সেগুনাবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে তারা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।


Top