আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়গুলোকে জানুয়ারিতে জাতীয়করণ করা হবে

আগামী ১লা জানুয়ারিতে দেশের সকল রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার আউশা রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, বর্তমান মহাজোট সরকার সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকার টিফিন, মাসিক শিক্ষা উপকরণ ও উপবৃত্তি প্রভৃতি প্রদান করছে। তিনি সকল শিশুদেরকে সুনাগরিক করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজমান আলীর সভাপতিত্বে ও মো. আখতার হোসেন এবং এডভোকেট শাহাবুদ্দীনের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিডি ঢাকা প্রকৌশলী পরিচালক পিকে চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজউদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!