আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


পত্রিকা অফিসে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে তালাবদ্ধ অফিস কক্ষ থেকে সাপ্তাহিক অপরাধ দমন পত্রিকার সাংবাদিক দুর্জয় চৌধুরী দিপুর (৩৪) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে পুলিশ যাত্রাবাড়ীর একটি সুপার মার্কেটে অবস্থিত তার অফিস থেকে মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে পত্রিকা অফিসের পিয়নকে আটক করেছে পুলিশ।

এদিকে, নিহতের স্বজন ও পত্রিকার সম্পাদকের অভিযোগ, দুর্বৃত্তরা দিপুকে গুলি করে হত্যা করেছে।

অন্যদিকে, পুলিশের ভাষ্যমতে- সাংবাদিক দিপু আত্মহত্যা করেছেন। এটি পুলিশের প্রাথমিক ধারণা বলে জানানো হয়েছে।

দিপু সাপ্তাহিক অপরাধ দমন পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন।

আজ বিকেলে তিনি যাত্রাবাড়ী তাজ সুপার মার্কেটের ৫ তলায় থাকা অফিসে যান। কিছু সময় পরে একদল দুর্বৃত্ত তার পিয়নকে বাইরে পাঠিয়ে ওই রুমে প্রবেশ করে দিপুকে গুলি করে পালিয়ে যায়।

যাওয়ার আগে কক্ষের বাইরে থেকে তালা লাগিয়ে যায়। পরে পিয়ন ফিরে এসে বাইরে থেকে তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে তার লাশ উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) অবনি শংকর কর বলেন, রুমের ভেতরে চেয়ারে বসা অবস্থায় দিপুর লাশ উদ্ধার করা হয়। তার মাথার ডানপাশে একটি গুলির চিহ্ন রয়েছে। সামনের টেবিলের ওপর পড়ে ছিলো একটি পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা। ধারণা করা হচ্ছে, তিনি নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!