আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


যারা নির্বাচন করতে ব্যর্থ তাদের দেওয়া ফর্মুলা দিয়ে গণতন্ত্র সুরক্ষিত হবে নাঃ প্রধানমন্ত্রী

যারা নির্বাচন করতে ব্যর্থ তাদের দেওয়া ফর্মুলা দিয়ে গণতন্ত্র সুরক্ষিত হবে না বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলনে পুনরায় দলের সভানেত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে রোববার সকাল থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে ছিল নেতাকর্মীদের ভীড়। পরে দলের সাংগঠনিক জেলার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এ সময় সম্মেলন সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। প্রতিটি জেলায় দলকে শক্তিশালী করা এবং নিজস্ব কার্যালয় করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগের ইতিহাস ধরে রাখার জন্য আর্কাইভ করা হবে।

যারা নির্বাচন করতে ব্যর্থ হয়েছিলেন তাদের ফর্মুলায় গণতন্ত্র সুরক্ষিত হবে না—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব গতিধারায় চলবে আওয়ামী লীগ।

পরে সভানেত্রী নির্বাচিত হওয়ায় ৭৩টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা ফুল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় কেন্দ্রীয় নেতারা তার পাশে ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!