আজ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

কে এম মিঠু, গোপালপুর:

গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী হতদরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

আজ শনিবার দুপুরে পৌরশহরের কালীমন্দির প্রাঙ্গণে নিজ অর্থায়নে ১৪০০ শত শাড়ি কাপড় বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শমরেন্দ্র সরকার বিমলের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, শ্রী শ্রী আনন্দ দেবী মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহা, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীনসহ উপজেলার ৪৭টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!