আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে পূর্বশত্রুতার জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড; ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর বাজারের ভাই ভাই সাইকেল স্টোরে পূর্বশত্রুতার জেরে ৬০টি সাইকেলসহ বিভিন্ন মালামাল ভস্মিভুত হয়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দোকান মালিক মো. বাছেদ সরকার জানান, পৌরশহরের কোনাবাড়ী মৌজায় দুই বছর আগে এক শতাংশ জমি ক্রয় করে ভাই ভাই সাইকেল স্টোর নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলি। কিন্তু জমির পূর্বমালিক মৃত মজিদ তালুকদারের ছেলে মো. সোহেল তালুকদার উক্ত জমির টাকা ফেরত নিয়ে তার নামে আমার ক্রয়করা জমিটি দলিল করে দিতে বারবার চাপপ্রয়োগসহ নানান ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। জমিটি দলিল করে না দেয়ার জেরে বৃহস্পতিবার (১ আগস্ট) ভোররাতে আমার দোকান ঘরের দেয়ালে ৬টি ফুটা করাসহ দাহ্যপদার্থ ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়।পরে স্থানীয় বাসিন্দা মারফত মোবাইল ফোনে আমার দোকানে আগুন লাগার খবর শুনে দৌড়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা করি। দোকান মালিক আরো জানান, অগ্নিকান্ডে ৬০টি সাইকেলসহ দোকানে থাকা বিভিন্ন মালামাল ভস্মিভুত হয়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ন্যয় বিচার পাওয়ার জন্য অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহজনক তিনজনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে।

গোপালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো নজরুল ইসলাম জানান, গত ১ আগস্ট ভোর ৫:১০ মিনিটে ৯৯৯ এর মাধম্যে গোপালপুর কোনাবাড়ী বাজারের একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে, গোপালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। কেরোসিন জাতীয় দাহ্যপদার্থের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদিকুর রহমান জানান, পুলিশী তদন্তের মাধ্যমে মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। অপরাধী যেই হোক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!