আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

গোপালপুর বার্তা ডেক্স :

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা দেখতে কক্সবাজারে উড়ে এসেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

সোমবার দুপুরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে পৌঁছে তাদের সঙ্গে কথা বলেন বিশ্বখ্যাত এই অভিনেত্রী। তবে এ সময় সংবাদকর্মীদের ক্যাম্পে ঢুকতে দেওয়া হয়নি। তিনি হোটেল রয়েল টিউলিপে রাত্রিযাপন করবেন।

২০১৭ সালের ২৫ আগস্ট সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এতে প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার শিবিরগুলোতে এখন দিন কাটছে তাদের।

২০১৭ সালে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরুর পর অ্যাঞ্জেলিনা জোলি ক্যাম্প পরিদর্শনের ঘোষণা দিয়েছিলেন। তবে তার সফরসূচি চূড়ান্ত হতে এক বছরের বেশি সময় লেগে যায়। রোহিঙ্গা পরিস্থিতি দেখার পর মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে জলির। জোলি ২০১২ সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন। এর পর থেকে তিনি মানবাধিকার লংঘনের শিকার মানুষ বিশেষ করে নারীর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের প্রতিরোধে ভূমিকা রাখছেন।

কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা দেখতে জাতিসংঘের বিশেষ দূত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্গা চোপড়াসহ বেশ কয়েকজন ঘুরে গেছেন এই ক্যাম্প। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোরিও গুতেরেসসহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানও ঘুরে গেছেন ক্যাম্প।


Top
error: Content is protected !!