আজ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর উপজেলা ছাত্রলীগ প্রতিবন্ধী কলেজছাত্র সাব্বিরকে হুইলচেয়ার প্রদান

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধি মেধাবীছাত্র সাব্বিরকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

গোপালপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এবং কলেজ শিক্ষকমন্ডলীদের সহযোগিতায় সোমবার দুপুরে হুইলচেয়ারটি অসহায় সাব্বিরকে প্রদান করেন কলেজ অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দ। এসময় উপস্থিত ছিলেন উপাধক্ষ্য মো. মানিকুজ্জামান, প্রভাষক মো. আব্দুল মান্নান, প্রভাষক রাবেয়া সুলতানা, কলেজ ছাত্রলীগ শাখার সম্পাদক মো. আলমগীর রানা, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদসহ কলেজ কর্মচারীবৃন্দ।

হুইলচেয়ার প্রদানকালে কলেজ অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দ বলেন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো. মঞ্জুরুল হক ফরিদ, কলেজের শিক্ষকমন্ডলী এবং স্থানীয় সংবাদকর্মী কে এম মিঠুর সহযোগিতায় একজন প্রতিবন্ধী মেধাবীছাত্রের কিছুটা কষ্টলাঘবে যে হুইলচেয়ার প্রদান করা হলো তা খুবই প্রশংসনীয় কাজ। প্রতিবন্ধীদেরকে সমাজের বোঝা মনে না করে সকলেরই উচিৎ তাদের পাশে দাড়ানো।

উল্লেখ্য, উপজেলার ডুবাইল গ্রামের দিনমজুর মো. খালেকের প্রতিবন্ধী সন্তান সাব্বিরের লেখাপড়ার প্রতি ব্যাপক আগ্রহ এবং দুই পা ও এক হাত বিকলাঙ্গ নিয়ে দিনমজুর পরিবারে তার কষ্টময় জীবনযাপনের সংবাদ গোপালপুর প্রেসক্লাব সহসভাপতি সাংবাদিক কে এম মিঠুর মাধ্যমে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মঞ্জুরুল হক ফরিদ জানতে পেরে তিনি প্রতিবন্ধী সাব্বিরের লেখাপড়ার সকল দ্বায়িত নেন।


Top