আজ || শুক্রবার, ২৬ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুর পৌরশহরের ডুবাইল বাজারে দুঃসাহসিক চুরি

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল বাজারে অবস্থিত ‘চাঁন মিঞা স্টোর’ নামের এক মনোহরী দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দোকানের সত্ত্বাধিকারী মো. চাঁন মিঞা জানান, সোমবার (২৫ জুন) রাত আনুমানিক ১১:৩০ মিনিটে দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যাই। পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলে দেখা যায়, চোরেরা রাতের অন্ধকারে দোকান ঘরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে দোকানে থাকা নগদ অর্থ, বিকাশ, ডাচবাংলা এবং ফ্লেক্সিলোডর বেশ কয়েকটি মোবাইল সেট, রিচার্জকার্ডসহ প্রায় ৭ লক্ষ টাকার দোকানের দামীদামী মালামালগুলো চুরি করে নিয়ে যায়। এনজিও ৠণের মাধ্যমে করা দোকানের সমস্ত মালামাল ও নগদ অর্থ চুরি হওয়ায় আমি এখন নিঃস্ব হয়ে পথে বসে গেলাম।

এদিকে রাতে বাজার সমিতির দেয়া দু’জন পাহারাদারের টহল থাকা সত্বেয় অভিনব কায়দায় এমন চুরির ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেছেন সাধারণ মানুষ।

ডুবাইল বাজার ও বণিক সমিতির সভাপতি মো. আবুল কাশেম জানান, বাজার সমিতির সদস্যদের নিয়ে বিভিন্ন উপায়ে অনুসন্ধান চালিয়ে চোর সনাক্ত করতে না পারায়, থানা পুলিশকে দোকান থেকে মালামালসহ নগদ অর্থ চুরি হওয়ার ঘটনাটি অবগতি করেছি।

এব্যাপারে গোপালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহরাব হোসেন জানান, পৌরশহরের ডুবাইল বাজারের এক দোকানে চুরি সংঘটিত হওয়ার একটি লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে থানা পুলিশ দ্রুত সময়ের মধ্যে চুরি সংঘটিত হওয়ার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!