আজ || শুক্রবার, ২৬ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে পুকুরে বিষ দিয়ে পনের লক্ষ টাকার মাছ নিধন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে শত্রুতার জেরে উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামের মৎস চাষী মো. রেজাউল করিমের পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় পনের লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।

সরজমিনে জানা যায়, মৎস চাষী মো. রেজাউল করিম নিজ বসত বাড়ির আঙ্গিনার ষাট শতাংশ জমির পুকুরে বাণিজ্যিক ভাবে পাঙ্গাস ও শিং মাছসহ বিভিন্ন দেশী প্রজাতির মাছ চাষ করে আসছেন। আজ রবিবার (৮ এপ্রিল) রাত অনুমানিক একটার দিকে পুকুরের পাহারাদার মো. সালাম মিয়া (৬০) প্রাকৃতিক ডাকে পুকুর পাড়ের পাহারা দেয়ার ঘর থেকে বাহিরে বেড়িয়ে আসলে পুকুরে থাকা মাছের অস্বাভাবিক আচরণ দেখতে পায়। পরে পুকুরের মালিক রেজাউল করিমকে খবর দিলে তিনি পুকুরে চাষ করা প্রায় আট হাজার পাঙ্গাস, দশ হাজার শিং ও বিভিন্ন দেশী প্রজাতির প্রায় দশ হাজার মাছ মরে গিয়ে ভেসে উঠতে দেখে। তিনি জানান, নিধন করা মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় পনের লক্ষ টাকা।

খবর পেয়ে মৎস অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত ও পঁচে যাওয়া মাছ এবং পুকুরের পানি পরীক্ষানিরীক্ষা করে প্রাথমিকভাবে নিশ্চিত হন বিষ প্রয়োগের কারণে এ মাছ নিধন হয়েছে।

পুকুরের মালিক মৎস চাষী মো. রেজাউল করিম এ ব্যাপারে গোপালপুর থানায় অজ্ঞাতনাম বেশ কয়েকজনের বিরুদ্ধে মাছ নিধনের অভিযোগে একটি অভিযোগপত্র দাখিল করলে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে রওনা হোন।

এ ব্যাপারে গোপালপুর থানার এসআই মো. ইয়াসিন আরাফাত জানান, অভিযোগপত্রের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষ করে মামলা গ্রহন করা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!