আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

       

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ হারুন অর রশীদ তালুকদারকে গ্রেফতারের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখ থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড় চত্বরে এসে রশীদ তালুকদারকে গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। সমাবেশে হারুন অর রশীদ তালুকদারের মত সৎ ও ত্যাগী নেতাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করাসহ বক্তারা বলেন, রশীদ তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত নিঃশর্ত মুক্তি না দিলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দিবে।

অপর দিকে আলহাজ হারুন অর রশীদ তালুকদারকে গ্রেফতারের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে উপজেলার বড়শিলা এবং মির্জাপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত শনিবার (১৭ মার্চ) উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে ছুরিকাঘাতের ঘটনার মামলায় আজ শুক্রবার দুপুরে রশীদ তালুকদারকে আটক করে র‌্যাব।


Top
error: Content is protected !!