আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত

কে এম মিঠু, মধুপুর (টাঙ্গাইল) থেকে ফিরে :

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বুধবার (৯ আগষ্ট) জলছত্র কপোর্স খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটি’র উদ্যোগে এবং জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নেতৃত্বে টিআইবি-সনাক, মধুপুর, ওয়ার্ল্ড ভিশন জলছত্র এডিপি, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন, বাগাসাস, সিবিএসডিপি ও কারিতাসসহ ১১টি উন্নয়ন সংগঠনের সহযোগিতায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।

দিনব্যাপি আদিবাসী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

মধুপুর বন এলাকার সামাজিক সংগঠন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ও বিশ্ব আদিবাসী উদযাপন কমিটির আহ্বায়ক মি. ইউজিন নকরেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র মাসুদ পারভেজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব রাফায়েল মুরং, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পিউ ফিলোমিনা মুরং, মি. বেনেডিক্ট মাংসাং ও জলছত্র এসিডিএফ এর সভাপতি মি. অজয় এ মৃ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, ‘আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সর্বদা সচেষ্ট। কিন্তু এই অসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপতৎপরতায় সর্বদা লিপ্ত বিএনপি-জামায়াত। আওয়ামীলীগের রাজনীতি আদিবাসীদের পক্ষে। কোন যৌক্তিক কারণ ছাড়া একজন আদিবাসীকেও তার অবস্থান থেকে উচ্ছেদ করা হবে না। অতীতের ন্যায় সবসময় আপনাদের পাশে আমাকে পাবেন বলে তিনি প্রতিশ্রুতি দিলে আদিবাসীরা উচ্ছাস প্রকাশ করেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আদিবাসী বান্ধব আওয়ামীলীগের নৌকা মার্কায় অতীতের ন্যায় আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান’।

এর আগে বেলা সাড়ে ১০টায় জলছত্র কপোর্স খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের জলছত্র বাজার এলাকা প্রদক্ষিণ করে কপোর্স খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে আদিবাসী শিশু-কিশোরেরা নাচ-গানসহ টিআইবির ইয়েস গ্রুপ গম্ভিরা পরিবেশন করে।

অনুষ্ঠানে মধুপুর গড় এলাকার আদিবাসী গারো নারী পুরুষ, রাজনৈতিক, সামাজিক ও আদিবাসী নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Top