আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


‘৭ নভেম্বর সিপাহী বিল্পব নয়- মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল’ মধুপুরে ড. আব্দুর রাজ্জাক এমপি

নিজস্ব সংবাদদাতা 

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন,‘৭ নভেম্বর এদেশে কোনো বিল্পব হয়নি, হয়েছিল মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর এ ষড়যন্ত্রের সিড়ি বেয়ে যিনি ক্ষমতায় আসেন তিনি দেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর অপচেষ্টা চালান। তাই সাত নভেম্বরের সমাবেশের নামে বিএনপিকে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হবেনা। জিয়ার অনুসারি বিএনপি-জামায়াত নতুন করে মাঠে নেমে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা করছে। তিনি এ অপশক্তির চক্রান্ত রুখে দেয়ার জন্য নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান।

ড. রাজ্জাক আজ শনিবার বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাণীভবানী পাইলট হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির ভাষনে একথা বলেন।

খন্দকার শফিউদ্দীন মনির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অথিথি ছিলেন ড. রাজ্জাকের কনিষ্ঠ ভগ্নি এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম মামুন, মধুপুর উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।


Top